শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল ও বৈধ জাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদের চত্বরে ছাগল ও বৈধ জাল বিতরণ করা হয়। এসময় ৪০ জন জেলের মাঝে ৮০টি ছাগল ও ছাগল পালনের ৪০টি ঘর, ৪০ বস্তা দানাদার খাবার, কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলামের সভাপতিত্বে এসময় সময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি মোঃ ইমামুল হাফিজ নাদিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নজরুল ইসলামসহ প্রমুখ।