শরীয়তপুর সদর উপজেলায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ মে) বেলা ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পলাশ হালদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুহুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তাহমিনা আক্তার। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধা ভোগী জেলেগণ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
২০ জন মৎস্য কার্ডধারী জেলেদের মাঝে ২টি করে মোট ৪০ টি ছাগল, এক মাসের খাবার এবং ২০ টি ছাগলের খোয়ার বিতরণ করা হয়।