আজ , , ,

রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর রাজশাহী অঞ্চলের মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের বীমা দাবীর ২ কোটি ৮৬ লক্ষ টাকার চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ মে) সকালে রাজশাহী নওদাপাড়া হোটেল স্টারে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর ও বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমা প্রকল্পের উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন। এ সময় আরো বক্তব্য রাখেন, ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প ইনচার্জ দুলাল হোসেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ শফিকুল ইসলাম, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সাইফুল ইসলাম রাশেদ, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ ফজলুল হক।
সভা শেষে গ্রাহকদের হাতে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর ২ কোটি ৮৬ লক্ষ টাহার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

তথ্য ও সম্প্রচার স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময়

www.hongkar.com |
dailyhongkar