আজ , , ,

মটরসাইকেল দুর্ঘটনায় যুগান্তর প্রতিনিধি রায়হান গুরুতর আহত

অটোবাইক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দৈনিক যুগান্তর পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি কে এম রায়হান কবীর সোহেল গুরুতর আহত হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শরীয়তপুর পৌরসভার দাসাত্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
দৈনিক মানবকন্ঠ পত্রিকার শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রতিনিধি নাছির আহাম্মেদ আলী জানান, রোববার সকাল ১০টার দিকে দৈনিক যুগান্তর, এস এ টিভি ও বিডি নিউজের শরীয়তপুর জেলা প্রতিনিধি কে এম রায়হান কবীর সোহেল জেলা শহরের অফিস থেকে মোটর সাইকেল যোগে সংবাদ সংগ্রহের কাজে নড়িয়া উপজেলায় যায়। সেখান থেকে বেলা ১টার সময় জেলা শহরের নিজ বাড়ীতে ফিরছিলেন। পথি মধ্যে শরীয়তপুর-নড়িয়া সড়কের দাসাত্তা নামক স্থানের মোড়ে পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি অটোবাইক রায়হান কবীরের মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মোটারসাইকেলসহ পাকা সড়কে ছিটকে পড়ে যায়। এ সময় রায়হান কবীর সোহেলের তিনটি দাত ও গলার নিচের একটি হাড় ভেঙ্গে মারাত্মক আহত হয়। আহত রায়হানকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar