আজ , , ,

পরপারে বীর মুক্তিযোদ্ধা মো: ইউনুছ খলিফা

না ফেরার দেশে চলে গেলেন, বরন্য রাজনীতিক সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মো: ইউনুছ খলিফা। শরীয়তপুরের জাজিরা উপজেলার কলমিচর নিবাসী শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা মো: ইউনুছ খলিফা মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামীলীগ সাধারণ ও শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আল আমিনের নিকট প্রার্থনা করি মহান আল্লাহ রাব্বুল আলামীন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
মো: ইউনুছ খলিফা রাজনীতি, সমাজনীতি, মুক্তিযুদ্ধ, ব্যবসা সহ সকল ক্ষেত্রে তিনি ছিলেন সফল এক ব্যক্তিত্ব। জাজিরার গণ মানুষের নিকট ছিলেন অতি আপনজন। প্রিণ্টিং কাজে তার প্রতিষ্ঠিত সুমী প্রিন্টিং প্রেসের সহযোগিতা নেননি এমন মানুষ জাজিরায় কমই আছে। জাজিরা তথা শরীয়তপুরের সকল জনহিতকর কাজে আমৃত্যু তিনি সরাসরি সম্পৃক্ত থেকে অকাতরে সাহায্য সহযোগিতা করে গেছেন।

Share this news as a Photo Card


৩১ আগস্ট ২০২৬

শরীয়তপুরে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ পরিদর্শনে এমপি সাইদ আহমেদ আসলাম

www.hongkar.com |
dailyhongkar