আজ , , ,

শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

রবিবার (২১ এপ্রিল) ছিল উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের শেষ দিন। দ্বিতীয় ধাপে শরীয়তপুর জেলায় ছিল শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা। এ দুটি উপজেলায় আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে কেহ মনোনয়নপত্র দাখিল করেনি। তবে প্রত্যেকের রয়েছে দলীয় পদ পদবী।
শরীয়তপুর সদর উপজেলা : চেয়ারম্যান পদে এ উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল আকন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো: নুরুল আমিন কোতোয়াল, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: বিল্লাল হোসেন দিপু মিয়া ও তার স্ত্রী আওয়ামীলীগ সমর্থক ফেন্সী বেগম এবং আওয়ামীলীগ সমর্থক আলামিন খান। উল্লেখ্য এ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত কেহ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেনি।
জাজিরা উপজেলা : চেয়ারম্যান পদে এ উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রতন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল আলিম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: ইদ্রিস ফরাজী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শামসুল হক খান, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুর রহমান নান্নু, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার ইব্রাহিম মিয়া, জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সস্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন, আওয়ামীলীগ সমর্থক অধ্যক্ষ আবুল বাশার আজাদ সোবহান, আওয়ামীলীগ সমর্থক শামসুন নাহার (আব্দুল আলিমের স্ত্রী)। উল্লেখ্য এ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত কেহ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেনি।

Share this news as a Photo Card


১৯ মে ২০২৬

গোসাইরহাটে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

www.hongkar.com |
dailyhongkar