আজ , , ,

র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বিয়ের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে ইউসুব পাটোয়ারী (২৩) কে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী ইউসুফ মাদারীপুরের শিবচর থানাধীন পূর্ব কাঁচিকাটা এলাকার বারেক পাটোয়ারীর ছেলে।
র‌্যাব-৮ ও ভিকটিমের পরিবার সূত্রে জানাগেছে, ২০২২ সালের ৮ ডিসেম্বর প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে ইউসুব পাটোয়ারী। পরবর্তীতে অপহরণকারী ও তার পরিবারের সদস্যরা ভিকটিমকে নিয়ে শরীয়তপুরের কোটে যায়। সেখানে ভিকটিমকে সাদা কাগজে সাক্ষর করতে বাধ্য করে। সেই থেকে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে ইসুব পাটোয়ারী।
এই বিষয়ে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে ভিকটিমের মা। শিবচর থানা পুলিশ ঘটনা তদন্ত করে ট্রাইব্যুনালে চার্জশীট দাখিল করে। তবে দীর্ঘ সময়ে তারা আসামীকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। পরে র‌্যাব-৮ এর সহায়তা কামনা করেন শিবচর থানা পুলিশ। র‌্যাব-৮ এর সিপিসি-৩ ও র‌্যাব-১০ ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতারে অভিযানে নামে। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ৩০ মার্চ ঢাকা জেলার কামরাঙ্গীরচর এলাকার মধ্য রসুলপুর থেকে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী ইউসুব পাটোয়ারী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। ধর্ষণের বিরুদ্ধে র‌্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার তুহিন রেজা।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar