আজ , , ,

কাগদী সিদ্দিকীয়া খানকা শরীফের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী কাগদী সিদ্দিকীয়া খানকা শরীফের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) ১৭ রমজান খানকা শরীফ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন গদ্দির্নিশীন পীর আলহাজ্ব মাওলানা নেছার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভা মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন, পৌর আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীরসহ মরহুম পীর সাহেব আলহাজ্ব মাওলানা আবু সালেহ ইছহাক ( রাঃ) এর খলিফাবৃন্দ, মোতয়াল্লিগণ, বিভিন্ন মসজিদের ঈমাম ও খতিবগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ইফতারের পূর্বে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar