আজ , , ,

শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রিক্সা ও ভ্যান বিতরণ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ট্রাস্ট ও পাঠাগারের উদ্যোগে গরীব, দুস্থ, অসহায়দের মধ্যে বিনামূল্যে ১টি রিক্সা ও ২টি ভ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সুবেদার কান্দি আলহাজ্ব ফিরোজ আহমেদ সড়ক সংলগ্ন আতাউর রহমান খান স্পোটিং ক্লাবে এ রিক্সা ও ভ্যান বিতরণ করা হয়।
আতাউর রহমান খান ওয়েলফেয়ার ট্রাস্ট ও পাঠাগার, আতাউর রহমান খান স্পোটিং ক্লাব, রহমানিয়া আরাবিয়া মহিলা মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী আতাউর রহমান খানের সৌজন্যে এই রিক্সা ভ্যান বিতরণ করা হয়।
আতাউর রহমান খান ওয়েলফেয়ার ট্রাস্ট ও পাঠাগারের সভাপতি মো. সুরুজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক জামাল মল্লিক, মাস্টার সফিকুল ইসলাম, রহমানিয়া মাদরাসার প্রিন্সিপাল আবদুল রহমান ফরাজি, আসাদুল্লা মৃধা, ভুট্টা মুন্সি, মোশারফ ঢালী, হাফেজ আব্দুল গণি প্রমূখ।
এসময় স্বর্ণ ঘোষ গ্রামের অসহায় দরিদ্র শাজাহান খানকে ১টি রিক্সা ও সুবেদার কান্দি গ্রামের জালাল মুন্সী ও দেলোয়ার সরদারকে একটি করে ভ্যান দেওয়া হয়।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar