আজ , , ,

গোসাইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী শামসুর রহমান কলেজ মাঠ প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবস পালিত হয়।
উপজেলা শহীদ মিনার চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, গোসাইরহাট থানা, উপজেলা পরিষদ, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ পুস্পেন দেবনাথ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্তকর্তা মো. শাহাবুদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানসহ রাজনৈতিক সংগঠক, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar