জাজিরা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ রবিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে জাজিরা প্রেসক্লাবের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানজিদ মাহমুদ সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা, জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাতবর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, কর্নেল (অব.) সৈয়দ নজরুল ইসলাম রাসেল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান, জাজিরা থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, পদ্মা সেতুর দক্ষিণ থানা অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের গণমাধ্যম কর্মীগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।