আগামী ৯ মে অনুষ্ঠিতব্য ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা গণসংযোগ শুরু করে দিেেছ। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনের প্রার্থী আলহাজ¦ হুমায়ুন কবির মোল্যা সমর্থকদের মতামত ও গণসংযোগের উপর একটি প্রতিবেদনঃ
আলহাজ¦ হুমায়ুর কবির মোল্যার ছোট ভাই ও চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, ইতিমধ্যে সম্মানিত ভোটার ও জনগণের দোয়া প্রার্থনা করে উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভায় প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। এখন চলছে নেতা কর্মীদের সাথে মতবিনিময়। আমরা সারা বছর এলাকায় থাকি জনগণের কাজ করি তাই আমাদের নির্বাচনী কার্যক্রম সম্মানিত ভোটার ও নেতৃবৃন্দ এগিয়ে রাখে।
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ ইউনুস আলী মোল্যা বলেন, মানব সেবায় জনপ্রিয়তার শীর্ষে অবস্থানে রয়েছেন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট দানবির সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা। দলের ও এলাকার উন্নয়নে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন তিনি। বার বার নির্বাচিত ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, একের পর এক তার উপজেলায় মানব সেবায় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।
চরসেন্সাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন বলেন, মুজিব আদর্শে অকুতভয় সৈনিক হুমায়ুন কবির মোল্যা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় বীর, সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব আব্দুর রাজ্জাক এর হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে যোগদেন। এর পরে তিনি সংগঠনের বিভিন্ন পদে থেকে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি জনসেবায় অংশ নিয়ে চরকুমারিয়া ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান ও ভেদরগঞ্জ উপজেলার ২ বার নির্বাচন করে একবার বিপুল ভোটে ও ২য় বার বিনাপ্রতিদন্ধীতা জয় লাভ করেন এ জননেতা।
ডিএম খালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন হক আবু বলেন, আমরা আমাদের পরীক্ষিত রাজনৈতিক অভিভাবক আলহাজ¦ হুমায়ুন কবির মোল্যার পক্ষে আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে ইতিমধ্যেই লিপলেট বিতরণ ও গণসংযোগ করেছি। প্রতিটি কর্মসূচীতে প্রার্থী আলহাজ¦ হুমায়ুন কবির মোল্যা উপস্থিত ছিলেন।
সততা ও নির্ভিকতার প্রতীক এ ব্যক্তি তাঁর বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন। তিনি সেবা ও উন্নয়নে অনেক অভিজ্ঞ। আর্শিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুব আলম সরদার বলেন, হতদরিদ্র মানুষের উন্নয়নে হুমায়ুন কবির তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। যেমন মসজিদ মাদ্রাসা, রাস্তা ঘাট, সামাজিক উন্নয়ন, ক্লাবে অনুদান, খেলাধুলা, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার বলেন, আলহাজ¦ হুমায়ুন কবির মোল্যা, ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ৯ ইউনিয়নে আওয়ামীলীগের সুসংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে তিনি হয়েছেন কর্মী বান্ধব নেতা। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অনন্য নজির স্থাপন করেছেন।
শ্রমিক নেতা শাহাদাত সরদার বলেন, জনসেবায় ও জাতির পিতার আর্দশ বাস্তবায়নে নির্ভিক হুমায়ুন কবির মোল্যা। এই সফল মানুষটি প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান। এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে পরিচিতি ও সুনাম রয়েছে। দলের প্রতিটি গ্রামের ও ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীদের সাথে রয়েছে তার নিবিড় সংযোগ, আন্তরিক ভালোবাসা।
সখিপুর থানা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব জিতু মিয়া বলেন, হুমায়ুন ভাই আমাদের শুধু নেতা বললে ভূল হবে! কারণ তিনি আমাদের এলাকার জন্য আমাদের রাজনৈতিক অভিভাবক। তাই মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যার স্মার্ট বাংলাদেশ, শামীম ভাই ও নাহিম ভাই এর আধুনিক ও উন্নত ভেদরগঞ্জ গড়তে তার বিকল্প নেই। আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা শামীম ভাই ও নাহিম ভাইয়ের সহযোগিতায় এলাকার ব্যাপক উন্নয়নের কাজ চলমান রয়েছে। তাই এ উন্নয়ন অভিযাত্রা চলমান রাখতে উপজেলাবাসী তাকেই উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবে বলে আমি বিশ^াস করি।