আজ , , ,

ভেদরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মার্চ) সকালে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবদুস ছোবাহান মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ মসিউর রহমান, মোঃ রিপন মিয়া, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ সালাহউদ্দিন, মোঃ সিরাজুল হক সুজল, মোঃ মহসিন উজজামান, মোঃ আলমগীর মিয়া, মঞ্জুরুল বাসার রিচার্ট, কাবেরী গোপ প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষক হলো জাতি গড়ার কারিগর। শিক্ষার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক ভাবে চলার পথ শিখাতে হবে। ছেলে মেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে। ভেদরগঞ্জ আলোকিত হবে। বিদ্যালয়ের প্রতিটি শিশু শিক্ষার্থীকে নিজের সন্তান করে নিতে হবে। তাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় মন-মানসিকতা ও সামাজিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে। এদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষাক্ষেত্রে উন্নয়নের কোনো বিকল্প নেই। আর এটির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

নড়িয়ার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

www.hongkar.com |
dailyhongkar