আজ , , ,

বিনোদপুরে খাল দখল শুরু হয়েছে, শেষ হবে অচিরেই

জেলা শহরের খালগুলো দখল ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। এবার শুরু হয়েছে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন খাল দখল। অচিরেই এই খালগুলো প্রভাবশালীদের দখলে চলে যাবে বলে ধারণা করছেন এলাকাবাসী। কৃষি জমি রক্ষার জন্য খাল দখলমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন প্রান্তিক কৃষকরা।
বিনোদপুর মুন্সীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে গিয়ে দেখা গেছে, স্থানীয় প্রভাবশালী এসকান্দার সরদার সোমবার গভীর রাতে খালের একটি বৃহত্তর অংশ ভড়াট করে ফেলেছে। তা দেখে ইতালী প্রবাসী প্রতিবেশী রমিজ উদ্দিন মুন্সী খালের সিংহভাগ দখল করে ভড়াটের প্রস্তুতি গ্রহণ করছেন। তবে বিআরএস রেকডে হালট শ্রেণিতে ৪৮ ফুট দৈর্ঘ্য খাল দেখানো হয়েছে।
স্থানীয়রা জানায়, এই খালটি ৫ হাজার একর কৃষি জমির প্রাণ। খালটি দখল হয়ে গেলে কৃষক বিপাকে পড়বে। কৃষি জমি পড়বে হুমকির মুখে।
খাল দখলকারী ইতালী প্রবাসী রমিজ উদ্দিন মুন্সী হুংকার প্রতিবেদকের সাথে কথা বলতে রাজি হয়নি। তার ভাই নিজাম মুন্সী এসে জানায়, দখলে নেওয়া খালের অংশ তাদের পৈত্রিক সম্পত্তি। ইচ্ছে করলে আরো বেশী দখল করতে পারবেন তারা।
অপর দখলকারী এসকান্দার সরদার জানায়, সাংবাদিকদের যারা সংবাদ দিয়েছে তারাও খাল দখল করেছে। তাই আমি তাদের মতো রাতেই খাল দখল করেছি।
বিষয়টি শরীতপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ কে অবগত করা হয়। তিনি তাৎক্ষণিক বিনোদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে খাল দখলের সমস্ত কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

Share this news as a Photo Card


৩১ জানুয়ারি ২০২৬

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে দুই ফেরি বিকল, যানজট তীব্র হচ্ছে

www.hongkar.com |
dailyhongkar