আজ , , ,

শিশু দিবসে নগর মাতৃসদনে বিশেষ সেবা প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে বিশেষ সেবা প্রদান করা হয়েছে। ১৭ মার্চ রোববার শরীয়তপুর পৌরসভার ২ নং নগর স্বাস্থ্য কেন্দ্র দক্ষিণ আটং গিয়ে দেখা যায়, মা সমাবেশ, কিশোর-কিশোরী ও শিশু সমাবেশ। এই বিশেষ দিনে তারা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম পরিচালনা করছেন।
এছাড়াও স্বল্প মূল্যে গর্ভকালীন, প্রসবকালীন, প্রসব পরবর্তী, গর্ভপাত পরবর্তী, নবজাতক ও শিশুর স্বাস্থ্যসেবা প্রদান করছেন। লাল কার্ডধারীদের শতভাগ বিনামূল্যে সেবা প্রদান করে থাকেন এই সেবা কেন্দ্র থেকে। ল্যাব প্যাথলজি বিভাগে রয়েছে ৩৭টি পরীক্ষা। নির্দিষ্ট পরিমান মূল্য পরিশোধ করে নগর মাতৃসদনের সদস্যরা প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন। মাতৃসদনের ফার্মেসী থেকে ঔষধ ক্রয় করলে পাওয়া যায় ১০ শতাংশ মূল্য ছাড়।
নতুন রোগীদের প্রাথমিক ভাবে কাউন্সিলিং করে রোগ বা সমস্যা নির্ধারণ করা হয়। পরবর্তীতে প্যারামেডিকের মাধ্যমে নিবন্ধিত হয়ে যেতে হয় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। ৫০ টাকা ফিস দিয়ে মেলে হাজার টাকার সেবা।
এই ভাবেই জনপ্রিয় হয়ে উঠেছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনে পরিচালিত নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্র-১ ও নগর স্বাস্থ্য কেন্দ্র-২।

Share this news as a Photo Card


০১ সেপ্টেম্বর ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

www.hongkar.com |
dailyhongkar