শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমাইয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকালে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাজী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই গ্রামের মানিক কাজী ও রুবিনা বেগম দম্পতির মেয়ে।
জানা যায়, সকাল ৯টার দিকে বাড়ির সবাই যখন যার যার কাজে ব্যস্ত ছিলেন, ঠিক সে সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সুমাইয়া। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।