আজ , , ,

শরীয়তপুরে কোস্টগার্ডের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুরের ভেদরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
১৩ মার্চ বুধবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ বুধবার ভোর সাড়ে ৫ টায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট ভেদরগঞ্জ কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম মাসুম, পিও এর নেতৃত্বে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার জয়বাংলা মাস্টারঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকা হতে সন্দেহভাজন ২ জন ব্যক্তির ব্যাগ তল্লাশী করে ১০ কেজি গাঁজাসহ উক্ত ব্যাগ বহনকারী দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন চাঁদপুর জেলার বড় স্টেশন রোড গ্রামের বাসিন্দা সিদ্দিক ব্যাপারী (২০) এবং শরীয়তপুর জেলার ভুমখাড়া গ্রামের বাসিন্দা সেন্টু হাওলাদার (৪০)। তিনি আরও বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সখিপুর থানায় হস্তান্তর করা হয়।

Share this news as a Photo Card


২৬ আগস্ট ২০২৬

কিস্তি ক্রেতাদের আর্থিক ও সামাজিক সুরক্ষায় ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’

www.hongkar.com |
dailyhongkar