আজ , , ,

শরীয়তপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শরীয়তপুরে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকালে শরীয়তপুর জেলা প্রাশকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফ উদ্দীন গিয়াস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুস সামাদ তালুকদার, শরীয়তপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার আমজাদ হোসেন, জেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা গৌড় চন্দ্র বিশ্বাস ও এসডিএস পরিচালক অমলা দাস।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, দুর্যোগ কেমন ভয়াবহ হতে পারে সেটি সাম্প্রতিককালে ঢাকার বেইলী রোডে আমরা দেখেছি। মুহূর্তের মধ্যেই কতগুলো স্বপ্ন নষ্ট হয়ে গেছে। একটু যদি সাবধানতা অবলম্বন করা হতো তাহলে এতোগুলো জীবন বেঁচে যেতো হয়তো।
তিনি বলেন, সবাই মিলে নিরাপত্তার স্বার্থে যেখানে যে বিষয়টি রাখা দরকার সেটি রাখতে হবে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সবাই মিলে যদি সচেতন হই, নিরাপত্তার বিষয়টি দেখি তাহলে পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকা যাবে। তিনি বলেন, দেশের দুর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের সহযোগিতা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মহড়ার ব্যবস্থা করা হবে। এ সময় জেলার স্কাউটস, গালর্স গাইড, যুব রেড ক্রিসেন্ট ও জেলা ফায়ার সার্ভিস এর ফাইটারগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar