আজ , , ,

শরীয়তপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে মার্চ মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাহবুবুল আলম পিপিএম, সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদার, এনএসআই র‌্যাব, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় বক্তারা ৯ মার্চ জেলার জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন করায় জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগকে সভার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। সেই সাথে কাঁচিকাটা থেকে ফেরার পথে স্পীডবোট দুর্ঘটনায় হতাহতের জন্য দুঃখ প্রকাশ করে সমবেদনা জানানো হয়। এ সময় জেলার বাল্যবিবাহ নিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, জেলা সড়ক নিরাপত্তা, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা সংক্রান্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান নিরোধসহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar