মহিষার ইউনিয়নের ঐতিহ্যবাহী ৪ নং সাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ মকবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুস ছোবাহান মুন্সী। বিশেষ অতিথি ছিলেন মহিষার ইউনিয়ন পরিষদ চেযারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার। সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজি ফিরোজ হোসেন খান, প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বারুরী। সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মজিবুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, মোঃ সালাহউদ্দীন স্বপন, এসএমসি সহসভাপতি মোঃ ফারুক খান, সিরাজুল ইসলাম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন তপাদার, বিশিষ্ট ব্যাবসায়ী মতিউর রহমান বাদল, সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সদস্য হাজি আবদুল মান্নান ছৈয়াল, মোঃ জাহাঙ্গীর সিকদার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম সিকদার। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা পদক ২০২৩ প্রাপ্ত বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রহিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।