রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পদক পেয়েছেন শরীয়তপুরের দুই পুলিশ কর্মকর্তা। পদকপ্রাপ্তরা হলেন পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ আদিবুল ইসলাম।
গত ২৯ ফেব্রুয়ারী রাজারবাগ পুলিশ লাইন্স থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ পদক পড়িয়ে দেন।
জানাগেছে, গুরত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য শরীয়তপুরের পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুর ইসলামকে এ পদক প্রদান করা হয়েছে।
এই প্রাপ্তির আনন্দ অম্লান রাখতে “স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তিপ্রগতির বাংলাদেশ” শ্লোগানে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৪ শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পুলিশ সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
জেলা পুলিশের এর শীর্ষ দুই কর্মকর্তার সাফল্যকে জেলার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জনিয়েছেন।
শরীয়তপুর জেলার পুলিশের পুলিশ সুপার হিসেবে মো. মাহবুবুল আলম ২০২৩ সালের ২০ জুলাই শরীয়তপুরে যোগদান করেন। এর পূর্বে তিনি ঢাকা জেলার সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে ও সিলেট জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং হাইওয়ে পুলিশ সুপার মাদারীপুর অঞ্চলে দায়িত্ব পালন করেছেন।
এর পরে গাজীপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার হিসেবে আদেশপ্রাপ্ত হন। সেখানে যোগদানের আগেই শরীয়তপুর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ চলে আসে।
শরীয়তপুর পুলিশ সুপার মাহবুবুল আলম ইন্ডেভার স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয় থেকে ফাইনালসিল ক্রাইমে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।