আজ , , ,

অভয়াশ্রম এলাকায় জাটকা আহরণ বন্ধে নদীতে কোস্টগার্ডের টহল

মৎস্য সম্পদ সুরক্ষায় দেশের অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণ অভিযানে ভূমিকা রাখছে কোস্টগার্ড।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুইমাস অভয়াশ্রম এলাকার জাটকা সংরক্ষণে নিয়মিত অভিযানের পাশাপাশি মৎস্য আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ এবং কেনা বেচা নিষিদ্ধ করতেও কোস্টগার্ডের পক্ষ থেকে নিয়মিত প্রচারাভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা ও সহকারি গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।
তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড এর এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে আসছে। বাংলাদেশ সরকার কর্তৃক জাটকা নিধন প্রতিরোধে ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল-২০২৪ পর্যন্ত দুই মাস ব্যাপী অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষার কার্যক্রম-২০২৪ পরিচালিত হচ্ছে। অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষা অভিযান-২০২৪ চলাকালীন মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং কেনা বেচা নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষ্যে জাটকা রক্ষা অভিযান-২০২৪” পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। ১ মার্চ শুক্রবার জাটকা রক্ষা অভিযানের ১ম দিনে বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুরে মেঘনা নদীতে এবং ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে টহল কার্যক্রম পরিচালনা করছে। মাছ ধরা ট্রলার যাতে জেলেপল্লী থেকে বের হতে না পারে সে দিকে সার্বক্ষনিক নজরদারি রাখছে কোস্ট গার্ড, পাশাপাশি জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্টগার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি আরও বলেন, এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন, মা ইলিশ রক্ষাসহ উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভায়শ্রম গুলোতে মা মাছ রক্ষায় কোস্ট গার্ডের টহল ২৪ ঘন্টা অব্যাহত আছে এবং থাকবে।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

www.hongkar.com |
dailyhongkar