ঐতিহ্যবাহী সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৫৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
শনিবার (২ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেনে মোড়ল। বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি হাজি ফিরোজ হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, ভেদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি আব্দুল মান্নান বেপারী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার বারুরী। বক্তব্য রাখেন সালাহউদ্দিন স্বপন আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন আজীবন দাতা আলহাজ্ব হাসান শরীফ খান, পিটিএ সভাপতি ফারুক খান, ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাশার ঢালী, সরদার শরীয়ত উল্লাহ তোতা, মোজাম্মেল হক মৃধা, হাজি আব্দুল মান্নান ছৈয়াল, সীমা আক্তার। ৩ মার্চ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাঝ দিয়ে দুই দিন ব্যাপী আয়োজন সমাপ্ত হবে।