আজ , , ,

নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৮ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) দুপরে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, নড়িয়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিদ্যালয়ের মেধাবী ১৫ জন শিক্ষার্থীকে সাংসদ এ কে এম এনামুল হক শামীমের মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন এর পক্ষে মেধাবৃত্তি প্রদান করেন।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar