ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথ অভিযান চালিয়ে বুধবার (২৮ ফেব্রুয়ারী) শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ও নারায়ণপুর ইউনিয়নের সীমানার গাজিপুরা এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ মন জাটকা ইলিশ মাছ, ২ টি ব্যাটারি চালিত অটোরিক্সা সহ ২ জনকে আটক করে।
পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম এর নেতৃত্ব তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইজনকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। জব্দকৃত অটোরিক্সা নিলামে তোলা হবে। আর জাটকা মাছ ১০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ভেদরগঞ্জ উপজেল সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা কারেন্ট জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালায়। এ সময় ৫ মন জাটকা ইলিশ মাছ, ২টি অটোরিক্সা সহ দুইজনকে আটক করা হয়। আটককৃত জাটকা ১০টি এতিমখানায় বিতরণ করা হয়। অটোরিক্সা নিলামে তোলা হবে।