শরীয়তপুর জেলার ডামুড্যা পৌরসভায় ফেইজ বুকে পোস্ট দিয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
লামিসা জামান দিয়া নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে ডামুড্যা পৌরসভার দক্ষিণ ডামুড্যা গ্রামের ইটালী প্রবাসী মনিরুজ্জামান বিপ্লব বেপারীর মেয়ে। লামিসা এবছর (২০২৪) সালে সরকারি ডামুড্যা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস এসএসসি পরীক্ষা দিচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় লামিসা ওর রুমে যায়। তখন তার মা লাকি আক্তার বাড়ির বাহিরে ছিলো। রাত পর্যন্ত তার সারা না পেয়ে বাড়িতে থাকা খালা তাকে ডাকাডাকি করে। সারা না পেয়ে খালার চিৎকারে প্রতিবেশীরা এসে কক্ষের দরজা ভেঙে লামিসা কে ভেন্টিলেটরের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এর পরে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সে তার নিজস্ব ফেইজ বুকে একটি পোস্ট দিয়ে গেছে। তাতে লিখা ছিলো “বলার ছিলো অনেক কিছু, বলা হলো না।”