আজ , , ,

তাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইনীজীবী সমিতির সাধারণ সম্পাদক

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৪ আগামী ২৪ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এডভোকেট মো. তাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট রাশিদুল হাসান মাসুম, অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. শাহ আলম, নির্বাচন কমিশনার এডভোকেট মো. কবির হোসেন, এডভোকেট মৃধা নজরুল কবির ও এডভোকেট তারিকুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক পত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে মো. আলমগীর হোসেন হাওলাদার, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান, লাইব্রেরী সম্পাদক পদে এডভোকেট রেজওয়ানুল হাসান সানি ও অডিট সম্পাদক পদে এডভোকেট আসাদুল ইসলাম শুভ্র বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন হবে সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও সম্মানিত সদস্য পদে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মো. তাজুল ইসলাম বলেন, তিনি ২০১৭ সালে একবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। আইনজীবীদের কল্যাণে ব্যাংকে ৬৫ লাখ টাকা এফডিআর করেছিলেন। ২০২৩ সালের নির্বাচেন সাধারণ সম্পাদক হওয়ার পরে তিনি ব্যাংকে ২ কোটি ৪০ লাখ টাকা এফডিআর করেছেন। ইতোমধ্যে আইনজীবী সমিতির যে টাকা বেহাত হয়েছিল তার রহস্য উৎঘাটন করেছেন এবং টাকা উদ্ধার করে ব্যাংকে এফডিআর করেছেন।
তিনি আরো বলেন, আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু তাকে মনোনয়ন দিয়েছেন। তাছাড়া তিনি বিগত দিনে আইনজীবীদের কল্যাণে কাজ করেছেন তাই কেউ তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেনি।
ভবিষ্যতে আইনজীবী সমিতির জন্য কি ভাবছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নতুন ভবন নির্মাণ হবে। তার পাশে জায়গা কিনে অত্যাধুনিক আইনজীবী সমিতির ভবন নির্মাণের বিষয় তিনি ভাবছেন।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar