আজ , , ,

জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন উদার চেতনার খাঁটি মুসলমান: ইকবাল হোসেন অপু এমপি

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি বলেছেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান।
তিনি কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। তারই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নতি করেছেন। ইসলাম ধর্মের প্রকৃত জ্ঞান অর্জনের জন্য মুসলিম সম্প্রদায়কে উৎসাহী করার কৃতিত্ব সম্পূর্ণ তার।
তিনি সোমবার (১৯ ফেব্রুয়ারী) শরীয়তপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে “মসজিদ-ই-আল হোসাইন” জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে সমবেত জনতার সমাবেশে এ সব কথা বলেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ বাচ্চু বেপারী, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
ইকবাল হোসেন অপু আরো বলেন, স্বাধীন দেশের ধর্মীয় উগ্রবাদের জঙ্গিপনা নির্মূলের সাফল্যও তার সরকারের বড় অবদান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, একটি নতুন মানচিত্রের অমর রূপকার। বড় বিচিত্র, বর্ণাঢ্য আর কীর্তিতে ভরা তার গোটা জীবন। বাংলাদেশকে সব ধর্মের সব মানুষের জন্য শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে তিনি ছিলেন সদা সচেষ্ট। বঙ্গবন্ধুর স্বল্পকালীন শাসনামলে দেশ ও জাতির সার্বিক কল্যাণার্থে গৃহীত নানামুখী পদক্ষেপ গুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং ভৌত অবকাঠামোগত পদক্ষেপ যেমন ছিল, তেমনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের বিষয়াদি বিবেচনায় রেখে তিনি ইসলামের প্রচার-প্রসারে গ্রহণ করেছিলেন বাস্তবভিত্তিক ও কার্যকরী নানা ব্যবস্থা। বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন এখন সরকারি অর্থে পরিচালিত অন্যতম একটি বড় সংস্থা হিসেবে দেশ-বিদেশে নন্দিত।
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে সামাধান করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্থায়ী বন্দোবস্ত হিসেবে তুরাগ নদীর তীরবর্তী জায়গাটি প্রদান করেন। সেখানেই আজ পর্যন্ত তাবলিগ জামাত বিশ্ব ইজতেমা করে আসছে।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar