আজ , , ,

জাজিরায় ডাকাতির মালামালসহ ২ জন গ্রেফতার

পদ্মা দক্ষিণ থানার পুলিশ অভিযান চালিয়ে শরীয়তপুরের জাজিরার পদ্মা সংযোগ সড়কে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ডাকাতির মালামালসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন কাজিরহাট এলাকার মৃত দবির মোল্লার ছেলে কালু মোল্লা (৩৫) ও রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা হাকিম কাজীর ছেলে পান্নুকাজী (৩৫)।
পুলিশ সূত্রে জানাযায়, গত সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে ডাকাতির ঘটনার অভিযোগে মামলা দায়ের হলে তা কয়েকটি পত্রিকায় প্রচার হয়। অভিযোগের প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত রামদা ও নগদ টাকা উদ্ধার করা হয়। রহস্য উদঘাটনসহ ২ জনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের এমন অভিযানে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার সহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar