“সাংস্কৃতিক বিকাশই সুস্থ জীবন’ প্রতিপাদ্যে শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং ২০২৪ সনের দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠানের গভর্ণিংবডির সভাপতি মো. সাইদুর রহমান কোতোয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান। পরে ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সূচি অনুযায়ী ১১ ফেব্রুয়ারী রোববার ক্রীড়া প্রতিযোগিতা ও ১২ ফেব্রুয়ারী সোমবার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সহযোগিতায় ছিলেন ছাত্র-ছাত্রীরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মস্তফা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।