শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষা উপকরণ সামগ্রী দেওয়া হয়। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম সামছুদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিধলকুড়ায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিধলকুড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাবুল শেখ, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান হাঐকার, হাফেজ মুফাচ্ছের হোসেন,ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আল মামুন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মিলন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মামুন মাদবর, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মাসুম হাওলাদার, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান, ইকবাল হোসেন সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।