আজ , , ,

ভেদরগঞ্জে পুষ্টি বাগানের উপকরণ বিতরণ

শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ ভেদরগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পুষ্টি বাগান স্থাপনের জন্য চারা বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারী) ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে এ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ পৌর মেয়র আবুল বাশার চোকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান বেপারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা আবু হানিফ, উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ হাসিব, কায়সার আহম্মেদ রানাসহ কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এঁর নির্দেশনা এক ইঞ্চি জমিও খালি রাখা যাবেনা। সে আলোকে আপনাদের এ সকল উপকরণ গুলো দেয়া হচ্ছে। আপনারা আপনাদের শ্রম মেধা দিয়ে চাষাবাদের মাঝ দিয়ে নিজের ও দেশের উন্নয়নে অবদান রাখবেন।
এই মৌসুমে ডাটা শাক, লাল শাক, পুইশাক, গীমা কলমি, পাট শাক, চালকুমড়া, ধুন্দল সহ ১৮ প্রকারের সবজি বীজ ও পেয়ারা, সীড লেস লেবু, বড়ই ,জাম্বুরা পেপেসহ ১১ প্রকারের ফলের চারা বিতরণ করা হয়। পর্যন্ত উপজেলায় মোট ৯৬৯টি পারিবারিক পুষ্টিবাগান স্থাপন করা হয়েছে।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

www.hongkar.com |
dailyhongkar