আজ , , ,

শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনা এঁর অবদান অপরিসীম: এনামুল হক শামীম

সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার পর এদেশে শিক্ষার জন্য কেউ উন্নয়ন করেনি। জাতির পিতার পরে তার কন্যার অবৈতনিক শিক্ষার পাশাপাশি বছরে প্রথম দিনে শিক্ষার্থীদরর হাতে নতুন বই তুলে দেন। বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছেন। তিনি শিক্ষার উন্নতির জন্য দেশের সাড়ে ২৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতিয়করণ করছেন। শিক্ষানীতি চালুর ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাদের জেলায় বঙ্গবন্ধু কৃষি বিশ্ব বিদ্যালয় স্থাপনসহ প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও একটি করে হাই স্কুল জাতিয় করণ করেছেন।
তিনি শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সন্ধায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। তাই বর্তমান সরকার শিক্ষার উপর সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। ফলে প্রতিটি জেলায় নতুন নতুন স্কুল, কলেজ, মাদ্রাসা তৈরি করা হচ্ছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম, সখিপুর থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar