শরীয়তপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার (৭ ফেব্রুয়ারিত) ২০২৪ সকাল ১১ টায় জাজিরা মোহর আলী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান, জাজিরা মোহর আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, সহকারি প্রধান শিক্ষক মতিউল ইসলাম। বক্তব্য রাখেন সহকারি শিক্ষক শিপ্রা দাস, আকলিমা খাতুন ও ইতি মনি। উক্ত নারী সমাবেশ ও মতবিনিময় সভায় নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজনসহ বিপুল সংখ্যক নারীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা সরকারের বিভিন্ন অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ, যৌতুক, মাদকের ভয়াবহতা, মানবপাচার, জঙ্গিবাদ, কিশোর গ্যাং ও ইভটিভিং, ডিজিটাল বাংলাদেশের সুফল, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার প্রভূতি বিষয় আলোচনা করেন।