“বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শরীয়তপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে (৭ ফেব্রুয়ারি) বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সামসুর নাহার এর নেতৃত্বে একটি র্যালি বাহির হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এর পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সামসুর নাহার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, পৌর মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন, ডাঃ তানবীন। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, বীর মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাক, এনজিও ব্যক্তিত্ব শামীম খন্দকার।
এ সময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সামসুর নাহার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মাসে মাসে প্রতিবন্ধি ভাতা প্রদানসহ নানা ধরণের সুযোগ সুবিধা দিয়েছেন।