আজ , , ,

শরীয়তপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

শরীয়তপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মো. মাহবুবুল আলম। বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
মো. মাহবুবুল আলম পুলিশ সুপার হিসেবে শরীয়তপুরে যোগদান করেন গত বছরের জুলাই মাসে। দীর্ঘ ৬ মাস শরীয়তপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তিনি নিরলস কাজ করে চলছেন। মতবিনিময় সভায় তিনি তার সফলতার কথা সাংবাদিকদের সাথে ভাগাভাগি করেছেন। জেলাকে মাদক, চুরি, ডাকাতি, মারামারি ও খুন খারাপি মুক্ত রাখতে সাংবাদিকদের সহায়তাও চেয়েছেন পুলিশ সুপার। এই সময় পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দিয়েছেন।
মতবিনিময় সভা থেকে পুলিশ সুপার মো. মাহবুবুল আলম জানায়, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারী মাস পর্যন্ত ১৫টি হত্যা মামলা তদন্ত করে ১১টির রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছেন। ডাকাতি ও চরাঞ্চলে দস্যুতা মামলার তদন্তের ক্ষেত্রে পুলিশের শতভাগ সফলতা রয়েছে। ৭৫টি ক্লুলেস চুরি মামলার ৬৬টি সফল ভাবে তদন্ত শেষ হয়েছে। গ্রেফতারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে ১০৭ শতাংশ সফলতা রয়েছে পুলিশের।
তিনি আক্ষেপ করে বলেন, মাদক (গাজাঁ, ইয়াবা, হেরোইন ও ফেন্সিডিল) উদ্ধারের ক্ষেত্রে পুলিশের সাফল্য থাকলেও সফলতা মিলেনি। এই সকল ক্ষেত্রে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষকে সচেতন করতে পারলেই সমাজ থেকে মাদক ব্যাধি নির্মুল করা সম্ভব। বিস্ফোরক ও ককটেলের জন্য বিখ্যাত এলাকা গুলোতে প্রতিদিনই এর ব্যবহার হত। এখন বিস্ফোরকের ব্যবহার অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনেও একটি বিস্ফোরকের ব্যবহার হয়নি। তবে যে সকল অভিভাবকগণ অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের হাতে মোটর বাইক তুলে দেন তাদেরকে একটু সংবেদনশীল হতে হবে।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar