আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ ফেব্রুয়ারি দুপুরে আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুমে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী আমির হোসেন কোটারীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন। আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলগীর হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক নুরুল ইসলাম সিকদার, জাহাঙ্গীর হোসেন আয়নাল, শওকত আলী খান, মোঃ লতিফ শেখ সহ আটং গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ। আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর ৭৫ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।