ভেদরগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে পুষ্টি বাগান স্থাপনের জন্য চারা বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তানবীন হাসান শুভ, উপজেলা উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা আবু হানিফ, উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ হাসিব, কায়সার আহম্মেদ রানাসহ কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।