শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ বলেছেন, বই হচ্ছে প্রজন্মের পর প্রজন্মের মাঝে সেতু বন্দন রচনা করে। বই কারো সাথে শত্রুতা করেনা। বই মানুষের এমন বন্ধু যে কোন দিন বেইমানি করেনা। যে যত বেশী বই পড়বে, সে অন্যের যেয়ে তত বেশী এগিয়ে থাকবে।
তিনি সোমবার (৫ ফেব্রুয়ারী) “গ্রন্থাগারে বই পড়ি, স্মাট বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
শরীয়তপুর জেলা ভাষা সৈনিক গোলাম মাওলা সরকারি গন্থাগার মিলনায়তনে লাইব্রেরীয়ান জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাহাবুবুল আলম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশীদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌর মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান। এ সময় জেলা তথ্য অফিসার মোঃ শাহিন মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
জেলা প্রশাসক বলেন, স্মাট বাংলাদেশ গড়তে স্মাট লাইব্রেরী নির্মাণের বিকল্প নেই। কার্যত স্মার্ট লাইব্রেরির সুবাদে পড়ুয়াদের মধ্যে লাইব্রেরিতে পড়াশোনা করা ও বই তোলার প্রবণতা বেড়ে যাবে। বর্তমানে ডিজিটাল যুগে ই-বুক ব্যবহার করে ও অনলাইন পড়াশোনা করেন অনেকেই। ‘পড়ুয়াদের পাঠাগারমুখী করতে এই লাইব্রেরিকে স্মার্ট করার প্রয়োজনী পদক্ষেপ নিতে হবে। স্মার্ট লাইব্রেরি স্থাপন হলে পাঠকরা খুশি হবে।