আজ , , ,

নড়িয়ায় ১৫ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

শরীয়তপুরের নড়িয়ায় দেড় একর সরকারি জমি দখল মুক্ত ও সরকারি খাল উদ্ধার করেছে নড়িয়া উপজেলা প্রশাসন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে নড়িয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য’র নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই জমি উদ্ধার করা হয়।
এসময় সরকারি জমির ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভরাটকৃত খাল খনন করা হয়। পুরো উচ্ছেদ প্রক্রিয়া শেষ হতে আরও ২ দিন সময় লাগবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন নড়িয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নড়িয়া পৌর ভূমি কর্মকর্তা উদ্ধব চন্দ্র পাল ও পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার মল্লিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য জানান, ‘স্থানীয় প্রভাবশালী চক্র অবৈধ ভাবে দেড় একর সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ এবং সরকারি খাল ভরাট করে অবৈধ ভাবে দখল করছিলো। শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে প্রায় ১৫ কোটি টাকা বাজার মূল্যের দেড় একর সম্পত্তি দখল মূক্ত করা হচ্ছে এবং দখলদারদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, ‘উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’
সরকারি জমি দখল মুক্ত এবং খাল উদ্ধার কার্যক্রমের জন্য উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, প্রবহমান সরকারি খাল দখল হওয়ায় আবাদী জমিতে সেচ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিলো এবং এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিলো। খাল দখলমুক্ত হওয়ায় এ সমস্যার সমাধান হবে।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar