আজ , , ,

রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী কোস্টগার্ডের নতুন মহাপরিচালক

বাংলাদেশ কোস্টগার্ডের ১৪ তম মহাপরিচালক হিসেবে রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি। ৩১ জানুয়ারি বুধবার দায়িত্বভার গ্রহণ করেন। গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার প্রজ্ঞাপনে এ কর্মকর্তাকে কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী ১লা জুলাই ১৯৮৯ সালে বাংলাদেশ নৌ-বাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। পরবর্তী সময়ে তার চাকুরী জীবন সামুদ্রিক অভিজ্ঞতা এবং দেশে বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। তিনি জার্মানি থেকে ঘধাধষ ঙভভরপবৎং’ ইধংরপ ঈড়ঁৎংব এবং ভারত থেকে এঁহহবৎু ঝঢ়বপরধষরুধঃরড়হ ঈড়ঁৎংব সম্পন্ন করেছেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর (গউঝ) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জার্মান স্টাফ কলেজ ঋহৃযৎঁহমংধশধফবসরব ফবৎ ইঁহফবংবিযৎ এর অষঁসহর, যেখানে তিনি কোর্সের সেরা অফিসার হিসেবে বিবেচিত হন এবং সম্মানজনক ‘ঝপযধৎহযড়ৎংঃ অধিৎফ’ লাভ করেন। তিনি মিরপুর ঘধঃরড়হধষ উবভবহপব ঈড়ষষবমব থেকে ঘউঈ কোর্স সম্পন্ন করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘধঃরড়হধষ ওহঃবষষরমবহপব টহরাবৎংরঃু থেকে ফেলোশীপ সম্পন্ন করেছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর অধীনে ঝবপঁৎরঃু অহফ ঝঃৎধঃবমরপ ঝঃঁফরবং এর বিষয়ে এম ফিল সম্পন্ন করেছেন। তিনি তার সুদীর্ঘ ও বর্ণাঢ্য চাকুরি জীবনে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও নৌ সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সর্ববৃহৎ ফ্লিট চট্রগ্রাম এর কমান্ডার বিএন ফ্লিট (ঈঙগইঅঘ) ও পশ্চিমাঞ্চলীয় কমান্ডের কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট (ঈঙগঋখঙঞ ডঊঝঞ) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নৌ সদর দপ্তরে নৌ গোয়েন্দা পরিচালক (ডিএনআই), নৌ পরিকল্পনার পরিচালক (ডিএনপি), ডিরেক্টর অব পার্সোনেল সার্ভিসেস (ডিপিএস), নৌ প্রশিক্ষণের পরিচালক (ডিএনটি), নৌ অপারেশন পরিচালক (ডিএনও) হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়াও ডিরেক্টর স্টাফ ডিউটিস অ্যান্ড সেরিমোনি (উঝউ্ঈ) এবং ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (ওঙঘঝ) এর সেক্রেটারি হিসেবেও কর্মরত ছিলেন। নৌবাহিনীতে তার কর্মজীবনের অগ্রগতির সাথে সাথে তিনি বাংলাদেশ নৌ-বাহিনীর ফ্ল্যাগশিপ, বিএনএস বঙ্গবন্ধু সহ পাঁচটি ভিন্ন ধরণের ফ্রন্টলাইন জাহাজের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক মহড়ায় অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ঊীবৎপরংব ঈঅজঅঞ এবং কাতারে অনুষ্ঠিত ঋবৎড়পরড়ঁং ঋধষপড়হ অন্যতম। তিনি আইভরি কোস্টে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে ডিরেক্টরিং স্টাফ হিসেবেও কাজ করেন। রিয়ার এডমিরাল এরশাদ নৌবাহিনীতে বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য ‘অসাধারণ সেবা পদক (ওএসপি)’, ‘নৌবাহিনীর দক্ষতা পদক (এনপিপি)’ এবং তিনবার নৌ প্রধানের প্রশংসা প্রাপ্ত হন।
বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে নিযুক্তির আগে সর্বশেষ তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে তিনি জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অসাধারণ পেশাদারিত্ব ও সামরিক সক্ষমতার স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশ ও বাংলাদেশ কোস্ট গার্ড এর উন্নয়ন এবং অগ্রগতিতে বদ্ধপরিকর।

Share this news as a Photo Card


০৯ আগস্ট ২০২৬

নড়িয়ায় রাতের আঁধারে বসত বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar