‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দুই দিনব্যাপী বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও ৪৫ তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় শিক্ষার্থীদের আধুনিক স্মার্ট গড়ে তোলার জন্য উপজেলা চত্বরে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীরা ২৪ টি স্টল স্থাপন করেছে।
মেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ পারভেজ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, প্রধান শিক্ষক মিন্টু চন্দ্র রায় সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীগণ।
উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন, মেলায় অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। মেলা সফল করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ। এবারের প্রতিযোগিতায় থাকছে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী। ২ দিনব্যাপী বিজ্ঞান মেলায় উপজেলার ২৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের আবিষ্কৃত প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। মেলায় প্রত্যন্ত গ্রামকে প্রযুক্তির আওতায় এনে স্মার্ট হোম, গ্যাস লিকেজ এলাম, সিকুরিটি এলাম, ফায়ার অ্যালার্ম, সেন্সরের মাধ্যমে কম জনবলে বিদ্যুৎ ও পানির অপচয় রোধ প্রযুক্তি ও রোবট কারসহ বিজ্ঞান শিক্ষার্থীদের নানা আবিষ্কার স্টল গুলোতে স্থান পায়। এ সময় অতিথিরা স্টল গুলো পরিদর্শন করেন।