আজ , , ,

শরীয়তপুরে আওয়ামীলীগের শান্তি-গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা

বিএনপি, জামায়াতসহ মুক্তিযুদ্ধ বিরোধী সকল অপশক্তির জাতীয় নির্বাচন প্রতিরোধের ব্যর্থ প্রচেষ্টা, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ ও শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগ শান্তি-গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা করেছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় শরীয়তপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলকারীরা। পরে শহরের চৌরঙ্গীস্থ বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট আলমগীর মুন্সী, শরীয়তপুর পৌরসভা মেয়র পারভেজ রহমান জন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদ আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া প্রমূখ। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদে ৩০ জানুয়ারি প্রথম অধিবেশন হবে জেনে বিএনপি, জামায়াতসহ মুক্তিযুদ্ধ বিরোধী সকল অপশক্তির জাতীয় নির্বাচন প্রতিরোধকারীরা কালো পতাকা মিছিল করার প্রস্তুতি গ্রহণ করেছে। তাদের প্রতিহত করতেই শরীয়তপুর জেলা আওয়ামীলীগ শান্তি-গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করেছে।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, একদিন পর ভেসে উঠলো মরদেহ

www.hongkar.com |
dailyhongkar