আজ , , ,

আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

শরীয়তপুর সদর উপজেলার আটং ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৮ম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিল ও ৫ জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানের মাধ্যমে ২ দিন ব্যাপি মাহফিলের সফল সমাপ্তি হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) মাগরিব নামাজের পর থেকে সদর উপজেলার আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্ব মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। মাহফিলে কুরআন হাদীসের আলোকে প্রধান বক্তার বয়ান পেশ করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ডাঃ হাফেজ মুফতি মাসউদুর রহমান জাহেদী।
দ্বিতীয় দিন বিশেষ বক্তার বয়ান পেশ করেন হযরত মাওলানা শিহাবুল ইসলাম নোমানী। আরও বয়ান পেশ করেন কাগদি দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা কামরুজ্জামান সরদার, আটং কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা সৈয়দ সিফাতুল্লাহ, আটং ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ মোজাফ্ফর আহমদ।
আখেরি মোনাজাত পরিচালনা করেন কাগদি ছিদ্দিকিয়া খানকা শরিফ এর পীর সাহেব আলহাজ্ব মাওলানা নেছার আহমেদ। মাহফিলে সার্বিক তত্ত্বাবধান করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ আমির হোসেন কোটারী। এসময় উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তরুণ বীমা ব্যক্তিত বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, একদিন পর ভেসে উঠলো মরদেহ

www.hongkar.com |
dailyhongkar