শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝির বাবা ও নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারি শিক্ষক আলী আহম্মেদ মাস্টার (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ২৭ জানুয়ারি শনিবার দুপুর ১টা ২০ মিনিটের সময় ঢাকা ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বাদ ইশা মরহুমের নিজ গ্রাম নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে মুলফৎগঞ্জ মাদ্রাসা কবর স্থানে তাকে দাফন করা হয়।
আলী আহম্মেদ মাস্টারের মৃত্যুতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একে এম নাসির উদ্দিন কালুসহ জেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, নড়িয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, ছাত্রদল, যুবদল, অঙ্গ ও সহযোগি সংগঠণের নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।