ভেদেরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক, মহিষার ইউনিয়ন যুবলীগের সাবেক সফল সভাপতি ও মহিষার ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদার আর নেই। তিনি গত রাত ৩ ঘটিকার সময় ঢাকা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার এর বড় ভাই সিরাজুল ইসলাম হাওলাদারের বড় ছেলে রাশেল হাওলাদার এর জানাযার নামাজ বাদ আসর তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে দাদা দাদীর কবরের পাশে দাফন করা হয়।
রাশেল হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার, পৌর মেয়র আবুল বাশার চোকদার, উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান রাড়ী, সাধারণ সম্পাদক কাউন্সিলর হারুন অর রশীদ বেপারী। মরহুম রাশেল হাওলাদার এর নামাজে জানাযায় দলীয় নেতৃবৃন্দ ছারাও বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।