শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আর্শিনগর ইউনিয়নের শরীয়তপুর- চাঁদপুর মহাসড়কের মৃধাকান্দি থেকে অভিযান চালিয়ে ৩ মন জাটকা ইলিশ জব্দ করেছ। পরে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, উপজেলার পদ্মা নদী থেকে জাটকা মাছ ধরে বিক্রির জন্য অটোরিক্সায় পরিবহন করার সংবাদ পেয়ে অভিযান চালাই। মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি টের পেয়ে মাছ সহ অটোরিক্সায় ফেলে চালকসহ মালিক পালিয়ে যায়। পরে মাছ গুলো উদ্ধার করে উপজেলা পরিষদের সামনে এনে এতিমখানার নিবাসীদের মাঝে বিতরণ করা হয়।
তিনি বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি জাটকা কেনা নিয়ে ক্রেতাদের সতর্ক থাকতে হবে। আমাদের জাটকাবিরোধী অভিযানসহ কম্বিং অপারেশন অব্যাহত রয়েছে।