ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী পাপরাইল মোহাম্মদীয়া হাফিজিয়া, নুরানী মাদ্রাসা ও এতিমখানার ২৬ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আজ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
আজ রবিবার (২৮ জানুয়ারি) সকালে মহিলাদের জন্য বয়ানের মাঝ দিয়ে মাহফিলের শুভ সূচনা হবে। বাদ আসর থেকে শুরু হবে মূল মাহফিলের বয়ান।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব হাবিবুর রহমান হাবীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির আসন গ্রহন করবেন শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কোরআন রিসার্চ ফাউন্ডেশনের উপদেষ্টা, রাজবাড়ী জেলার পাংশা শাহ জুঁই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. মাওলানা খোন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান। বিদায়ী হাফেজ ছাত্রদের পাগড়ি পরিধান করাবেন কাগদী সিদ্দিকীয়া খানকা শরীফের পীর আলহাজ্ব মাওলানা নেছার আহম্মেদ। বিশেষ অতিথি থাকবেন, ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন মোল্যা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাদল হোসাইন, আলহাজ্ব আব্দুর রাজ্জাক তপাদার, আলহাজ্ব মোঃ হাসান শরীফ খান, শাহজাহান সরদার, আলহাজ্ব আব্দুল মান্নান ছৈয়াল।
বয়ান করবেন, নন্দনসার মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হান্নান, বাংলা ভিশন ও আরটিভি’র ধর্মীয় আলোচক মুফতি মাওলানা মো: বদরুদ্দুজা, মৌলভী আলহাজ্ব নুরুল ইসলাম মুন্সী, ঐতিহাসিক বুড়িহাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা সাব্বির আহমেদসহ উলেমায়ে কেরামগণ।