আজ , , ,

নড়িয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

শরীয়তপুরের নড়িয়া উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইতোমধ্যে আগুনে কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে ৩১ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি দেখানো হয়েছে। ২৭ জানুয়ারি শনিবার ভোর ৬টায় উপজেলার নড়িয়া বাজারের বড় ব্রিজ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার ভোর ৬টার দিকে নড়িয়া বাজারের বড় ব্রিজ সড়কে মাহবুব আলমের ব্যাটারীর দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের লেলিহান শিকা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সংবাদে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই মাহবুব আলমের ব্যাটারীর দোকান, আক্তার হোসেনের ঔষধের ফার্মেসী, ইদ্রিস আলীর ফার্নিচারের দোকান, বাবুল শেখের ওয়ার্কসপ, নাসির শেখের থাই ও অ্যালুমিনিয়ামের দোকান এবং হিরণ মোল্লার মোবাইল সার্ভিসিং দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ফার্মেসী ব্যবসায়ী আক্তার হোসেন জানায়, তার ফার্মেসীর ৩০ লাখ টাকা পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। তার জীবিকার একমাত্র অবলম্বন ক্ষতি হওয়ায় তাকে রাস্তায় বসা ছাড়া উপায় নাই।
নড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ব্যাটারীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছি। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। প্রাথমিক ভাবে ৩১ লক্ষ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি নিরুপন করা হয়েছে। তদন্ত পূর্বক চূড়ান্ত প্রতিবেদনে সঠিক ক্ষয়-ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ছয়টি দোকান পুড়ে গেছে। দ্রুত ব্যবস্থা নিতে পারায় ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে জেলা জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করব।
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম আগুনে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের প্রতি তাৎক্ষনিক গভীর সমবেদনা ও ক্ষতিগ্রস্থদের অর্থ সহায়তা প্রদান করছেন।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar