আজ , , ,

নাগরিক সেবার উন্নয়নে পৌরসভার অবদান অত্যন্ত গুরুত্বপুর্ণ: জেলা প্রশাসক, শরীয়তপুর

শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ বলেছেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
নাগরীক সেবার উন্নয়নে পৌরসভার অবদান অত্যন্ত গুরুত্বপুর্ণ। তাই পৌর পরিষদ বছরে একটি করে উদ্যোগ বাস্তবায়ন করলে সেই পৌরসভার অনেক উন্নয়ন করা সম্ভব। জেলা প্রশাসক মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলার গোসাইরহাট পৌরসভা পরির্দশন কালে এ কথা বলেন।
তিনি বলেন, পৌরসভার নাগরিক সেবার মান অনেক উন্নতি হয়েছে। গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ খুব ভাল সেবা পাচ্ছে। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ডিজিটালাইজেশনের মাধ্যমে সব ধরণের সেবার মান আরো বেগবান করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে সমর্থ হবো।
গোসাইরহাট পৌরসসভা পরিদর্শন কালে জেলা প্রশাসক মুহাম্মদ নিজামউদ্দীন আহাম্মেদ, পৌরসভায় অনলাইনে জন্ম নিবন্ধন, টিকাদান কক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিদর্শন করেন। পরে পৌরসভায় রক্ষিত পরিদর্শন রেজিস্টারে জেলা প্রশাসক মন্তব্য ও স্বাক্ষর করেন। এর পূর্বে জেলা প্রশাসক মুহাম্মদ নিজামউদ্দীন আহাম্মেদ কে গোসাইরহাট পৌরসভার মেয়র আব্দুল আউয়াল সরদার ও কমিশনারগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা, সহকারি কমিশনার (ভূমি) সবিতা সরকার, পৌরসভার সচিব, পৌরসভার প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তাগণ।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar